বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর, কাস্টমস্ ও ভ্যাট অনুবিভাগের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর পৌর স্টেডিয়ামে বরাদ্ধপ্রাপ্ত স্টল সদস্য সহ উপস্থিত সকলকে নিয়ে এই র্যালী অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই র্যালীটি মাঠে নির্মিত মঞ্চের ডানপাশ দিয়ে হেঁটে বামপাশে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, জেলা সিভিল সার্জন আশুতোষ দাস, কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মোঃ রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার মোঃ জাকির হোসেন, যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ কর কমিশানার সামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

