বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে রোববার ১৭ জন মনোনয়নপত্র কিনেছেন। সকলেই সদস্য পদের জন্যে ফরম সংগ্রহ করলেও চেয়ারম্যান পদে এদিন কেউ সংগ্রহ করেননি বলে সহকারী রিটার্নিং অফিসার আফরোজা খাতুন জানান।
সদস্য পদের মধ্যে সংরক্ষিত ৫-এ (তারাব পৌরসভা, মুড়াপাড়া, কাঞ্চন পৌরসভা, কায়েতপাড়া, রূপগঞ্জ, দাউদপুর, ভুলতা, ভোলাব ও গোলাকান্দাইল) সীমা রানী পাল, সৈয়দা বিলকিস খানম ও কুলসুম নামে তিন মহিলা মনোয়ন ফরম কিনেছেন।
সাধারণ ওয়ার্ড ৩-এ (নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ১৯-২৭ নম্বর ওয়ার্ড) এ হুমায়ুন কবির, ওয়ার্ড ৪-এ (কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর) ইরফান উদ্দিন, মোস্তফা হোসেন চৌধুরী, সাধারণ ওয়ার্ড ৭-এ (পিরোজপুর, শম্ভুপুরা,বৈদ্যের বাজার, মোগরাপাড়া) মোস্তাফিজুর রহমান, সাধারণ ওয়ার্ড ৮-এ (সোনারগা পৌরসভা, বারদী, সনমানন্দি) ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, সাধারণ ওয়ার্ড ৯-এ (জামপুর, নোয়াগাও, কাচপুর, সাদিপুর) সাইদুর রহমান, নূরে আলম খান, সাধারণ ওয়ার্ড ১৩-এ (তারাব পৌরসভা, মুড়াপাড়া,কাঞ্চন পৌরসভা) মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান আকন্দ, হাফিজুর রহমান, সাধারণ ওয়ার্ড ১৪-এ (কায়েতপাড়া, রূপগঞ্জ, দাউদপুর) জাহেদ আলী, তোফাজ্জল হোসেন, সিরাজুর রহমান, সাধারণ ওয়ার্ড ১৫-এ (ভুলতা, ভোলাব ও গোলাকান্দাইল) কামরুল হোসেন মনোয়নপত্র কিনেছেন।
প্রথম দিনে মনোনয়ন সংগ্রহকারীদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
