বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী মরহুম এড. সুমাইয়া করিম চৌধুরী মুন্নি ও এড. মো. আলমাস হোসেন সহ অন্যান্য মৃত আইনজীবীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সিনিয়র আইনজীবী এড. আবুল কালাম, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মজিবুর রহমান, সাবেক জেলা পিপি এড. নবী হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু ইউসুফ খান টিপু, এড. রফিক আহমেদ, এড. সীমা সিদ্দিকী, এড. আনোয়ার প্রধান, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মশিউর রহমান শাহীন, এড. আজিজুল ইসলাম, এড. আনিসুর রহমান মোল্লা, এড. রাকিবুল ইসলাম শিমুল, এড. আবুল কালাম জাকির, এড. শেখ আঞ্জুমান ইসলাম রিফাত, এড. মাহমুদুল হাসান আরিফ, এড. মো.আলী সহ অনেকেই ।
পরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের সুস্থতা কামনা ও মৃত আইনজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

