বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকনের নেতৃত্বে ছাত্রলীগের একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে যোগদান করেন।
শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে ছাত্রলীগের বিশাল কর্মী সমর্থক নিয়ে তিনি যোগদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তপু, আরিফুল ইসলাম আরিফ, মাইদুল হাসান উজ্জ্বল, মনাবুর হাসান আদনান, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ ।
