বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেল এর ৫২ তম জন্ম দিন উপলক্ষে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ২ নং রেল গেইট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ,আলী আকবর, মাহবুবুর রহমান বাবু, আরীফ হোসেন, মো. রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, পরশ আহমেদ সানি, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, গন্ত্রগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মো. ফাহিম, আরাফাত আবেদীন খুশব, মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, রকিবুল হাসান রাকিব প্রমুখ।
এসময় সাফায়েত আলম সানি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে নিষ্পাপ শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করেছিলো কিছুর মানুষ রুপী জানোয়ার। তাদের হত্যার মধ্য দিয়ে তারা এদেশকে ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু তাদের এই ন্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। বাংলার গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র দরবারে এদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে কাজ করছেন তিনি। বর্তমানে তার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার এদেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আমরা যেন শেখ রাসেল হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগের রাজনীতি করে এদেশকে এগিয়ে নিতে কাজ করতে পারি।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, শেখ রাসেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষা সৈনিক শামসুজ্জোহা, নাগিনা জোহা, প্রয়াত সাংসদ নাছিম ওসমান, সাংসদ শামীম ওসমান, সাংসদ সেলিম সহ বিশ^বাসীর জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানির জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
