বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যু বার্ষিকী পালন করছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বাদ আছর শহরের ডিআইটিস্থ বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম নেতা এড. সাখাওয়াত হোসেন খান, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. জাকির হোসেন, সহ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক এটিএম কামাল, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মহানগর বিএনপি নেতা এড. হুমায়ন কবির সরকার, এড. আবু ইউসুফ খান টিপু, যুবদলের কেন্দ্রিয় নেতা সাদেকুল ইসলাম সাদেক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান শোখন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড. আনোয়ার প্রধান, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা পারভেজ মল্লিক, নজরুল ইসলাম, নূর মুহাম্মদ, মো শহীদ, ডা. মুসা, সাজ্জাদ হোসেন, ১৮ নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা মাকিত মোস্তাকিম শিপলু, লিং রাজ খান সহ অন্যান্যরা।
এসময় বক্তরা বলেন, আরাফাত রহমান কোকো তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অনেক অবদান রয়েছে। আজকে যারা বিশ^ পরিচিত লাভ করেছেন তার অবদান কোকো।
তারা আরো বলেন, বর্তমান সরকার বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। সবাইকে রাজনীতি থেকে বিতাড়িত করে একক নিয়ন্ত্রন করতে এ অত্যাচার চালাচ্ছে সরকার। এই সরকার জিয়া পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে । এই মিথ্যা মামলা নিয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় কোকো মৃত্যু বরন করেন। তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। বর্তমান সরকার কার পেটুওয়া বাহিনী দিয়ে বিরোধী দলকে দমন করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
