বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে ।
শনিবার ( ১৭ মার্চ ) সকালে শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সহ সভাপতি আব্দুল কাদের, আরজু রহমান ভূঁইয়া, এড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য আব্দুর কাদির ডিলার প্রমুখ ।
এর আগে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন । পরে ৯৯ জম্মদিন উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ।

