বিজয় বার্তা ২৪ ডট কম
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফুলেল পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের স্মরণ করলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ।
বুধবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসিন মিয়া’র নেতৃত্বে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি বিজড়িত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির এড. সিনিয়র সহ-সভাপতি এড. রেজাউল করিম খান রেজা, সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ এড. নুরুল আমিন মাসুম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এড. সুমন মিয়া, ক্রীড়া সম্পাদক এড. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. নজরুল ইসলাম মাসুম, সমাজ সেবা সম্পাদক এড. শারমীন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. জাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য এড. রাশেদ ভূইয়া এড. আবদুল মান্নান, এড. আমেনা আক্তার শিল্পী, এড. আল আমিন সবুজ, এড. রফিকুল ইসলাম আনু।

