BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জিয়াউর রহমানের বাধার কারণেই ছয় বছর দেশের বাইরে থাকতে হয়েছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ১৭, ২০১৭
in রাজনীতি
0
আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা২৪ ডটকমঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানের বাধার কারণেই ছয় বছর দেশের বাইরে থাকতে হয়েছিলো তাকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাতে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এর আগে, বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জেনারেল জিয়া ও খন্দকার মোশতাক সরাসরি জড়িত ছিলো। দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, কোন ষড়যন্ত্রের পরোয়া না করেই জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করে যাবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা জানাতে বুধবার সকাল থেকে গণভবনে ছিল নেতাকর্মীদের ভিড়। সে সময় দেশে ফিরে আসাটা তার জন্য কতটা কঠিন ছিলো উঠে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগঘন বক্তৃতায়। ফিরে এসে দলের দায়িত্ব নেয়া তার জন্য কঠিন চ্যালেঞ্জ ছিলো বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞ যে এতবড় দায়িত্ব আমাকে তারা দিয়েছিলেন। সেদিন আমাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিলেন বলেই মানুষের যে ঢল নেমেছিলো সে কারণেই তখন জিয়াউর রহমান আমাকে বাধা দিয়ে রাখতে পারেনি। নইলে আমি ফেরত আসতে পারতাম না। এমনকি ফিরে আসার পর আমাকে ধানমন্ডি ৩২ এ যেতে দেয়নি এবং মিলাদও পড়তে দেয়া হয়নি। আমাকে বলা হয় অন্য একটা বাড়ি আমাদের দেবে। আমি বলেছিলাম কোনো বাড়ির লোভে আমি আসিনি।’
পরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৫০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, তৎকালীন জেনারেল জিয়ার বাধা উপেক্ষা করে ছয় বছর পর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি দেশে ফিরে এসেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছয় বছর আমরা দেশে আসতে পারিনি আজকের এই দিনে ফিরে এসেছিলাম। ছয়বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিলো। তখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলো তিনি আমাদের আসতে দেননি। আমার ফিরে আসার লক্ষ্যে একটাই ছিলো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবো। দেশের মানুষের উন্নয়ন করবো।’
২০১৮ সালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে তাদের নিজস্ব মাতৃভাষায় লেখা বই তুলে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে

আগামী নির্বাচন হবে ঐক্যবদ্ধ নির্বাচন -ওবায়দুল কাদের।

আগে

মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার বিরুদ্ধে হত্যা মামলা

আগে
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার বিরুদ্ধে হত্যা মামলা

মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার বিরুদ্ধে হত্যা মামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.