বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতি ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম প্রধান সমন্বয়ক মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দিন , সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাঈদ আহমেদ, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি সম্পাদক মুফতি আনিস আনসারী, এ সময় আরো উপস্থিত ছিলেন় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, নুরুল ইসলাম সরদার, নুরুউদ্দিন আহমেদ , আয়েসা সাওার, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু,সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল সহ অনেকেই ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।
