BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

জাহাজ নির্মাণ শিল্প অধিক অর্জন করতে সক্ষম হয়েছে- নৌবাহিনী প্রধান

BijoyBarta 24 by BijoyBarta 24
ডিসেম্বর ২৮, ২০২২
in বন্দর থানা, ব্রেকিং নিউজ
0
জাহাজ নির্মাণ শিল্প অধিক অর্জন করতে সক্ষম হয়েছে- নৌবাহিনী প্রধান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানটি বৈশ্বিক মহামারীতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হতে পেরেছে। বৈশ্বিক মহামারী, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন কারনে বৈশ্বিক অর্থনীতি মন্দা, মুদ্রাস্ফীতি, বৈদিশিক রিজার্ভ সংকট ,কাচামাল আমদানীতে দীর্ঘসূত্রিতা সহ নানাবিধ কারনে জাহাজ নির্মাণ শিল্পে কিছুটা স্থবিরতা পরিলক্ষিত হচ্ছে। এই সংকট মোকাবেলায় সম্পর্কে ইতিমধ্যে সকলকে বিভিন্ন নির্দেশনা প্রদান করf হয়েছিল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর নবনির্মিত শিপবিল্ডিং শেড এবং বিভিন্ন পূর্ত কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্দেশনায় প্রথমে ছিল প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় হ্রাস ও শ্রম ঘন্টা সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করনের মাধ্যমে প্রশাসিনক ব্যয় নিয়ন্ত্রন করতে হবে। প্রতিষ্ঠানের জন্য গতানুগতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ না করে। বাস্তবায়ন যোগ্য কিন্তু চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা নির্ধারন করতে হবে। যাতে জনবল ও স্থাপনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির অর্জনের জন্য ক্রোর বিজনেস যেটা একেকটা ডকইয়ার্ড এর প্রযোজ্য। সেটা মূলত শীপ বিল্ডিং এটার উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে।দক্ষ্যতার সাথে যাচাই বাছাইপূর্বক প্রকল্প গ্রহন করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার জন্য কাস্টমারকে যথাসময়ে ডেলিভারী এবং তার গুনগত মান নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানে যে সমস্ত যন্ত্রাপাতি আছে সেগুলো ঠিকমত রক্ষনাবেক্ষন করতে হবে। প্রতিটি শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় টেনিং এর ব্যবস্থা করতে হবে। সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট কোম্পানির জাহাজ নির্মাণের অংশগ্রহনে দেশের অর্থনীতিতে আরো অবদান রাখার চেষ্টা করতে হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমি নিশ্চিত যে আজকের এই অনুষ্ঠানে শীপ ব্লিডিং শেড ও গেষ্ট হাউজ উদ্বোধনের মাধ্যমে আগামী দিনে বৈরী আবহাওয়া সহ সকল প্রতিকূলতা দূরীভুত করে নিরবিচ্ছিন্ন উৎপাদন সহ প্রশাসনিক কর্মকান্ডের প্রতিষ্ঠানটির গতিশীলতা আরো অনেকাংশে বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে ডিডাব্লিউ লিমিটেডকে আন্তর্জাতিকমানের উন্নিত করনের লক্ষ্যে বাংলাদেশ নৌ বাহিনী সর্বাত্মক সহযোগীতা প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করে শীপ ব্লিডিং সেক্টরে প্রথম সারির ইয়ার্ড হিসেবে পরিনত হবে এটাই আমার একান্ত প্রত্যাশা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নৌ সদরের পিএসওগণ এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুলাহ আল-মাকসুস সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সামরিক-অসামরিক ব্যক্তিবর্গগন।
নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সূত্রে জানা যায়, অত্র ইয়ার্ড কর্তৃক নির্মিত এই শিপবিল্ডিং শেডটি ইয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। শেডটি নির্মাণের মাধ্যমে জাহাজ এবং বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের হাল কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে। শেডটির দৈর্ঘ্য-১২০.৫১ মিটার, প্রস্থ- ৪৬.১৭ মিটার উচ্চতা-৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া- ৫৫০০ বর্গমিটার যেখানে লোড বহন সক্ষমতা-৫ টন/বর্গমিটার । শেডটির মধ্যে সর্বোচ্চ ৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া শেডটিতে ২টি ২৫ টন ক্ষমতাসম্পন্ন ওভারহেড ক্রেন, ০১টি আধুনিক সিএনসি মেশিন রয়েছে যা ইয়ার্ডের সক্ষমতাকে আরো একধাপ উন্নীত করবে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ঐতিহ্যবাহী নগরী নারায়ণগঞ্জের কোলঘেঁষে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়। মোট ২২ একর এলাকা সমৃদ্ধ এই ইয়ার্ড দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও পুরাতন ডকইয়ার্ড, যার জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে রয়েছে প্রায় শত বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা। জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি সকল প্রকার স্টিল ইঞ্জিনিয়ারিং কাজ, বিভিন্ন জাহাজের ইঞ্জিন ওভারহলিং এবং ভারী মেকানিক্যাল কাজে এই ডকইয়ার্ডের পূর্ণ সক্ষমতা রয়েছে। নির্ভরযোগ্য ও যুগোপযোগী অবকাঠামো, গুণগতমান নিয়ন্ত্রণ, শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাসহ সকল সুযোগ সুবিধা, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব উৎপাদনমুখী কর্মপরিবেশ নারায়ণগঞ্জ ডকইয়াডের ক্রমবর্ধমান উন্নয়নের চালিকাশক্তি।

পরে

সোনারগায়ে অপহরণ মামলায় গ্রেপ্তার ৪

আগে

মেট্রোরেল গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক-প্রধানমন্ত্রী

আগে
দুর্ভিক্ষ যাতে দেশকে কখনই ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য কাজ করুন-প্রধানমন্ত্রী

মেট্রোরেল গণপরিবহন ব্যবস্থায় একটি অনন্য মাইলফলক-প্রধানমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.