বিজয় বার্তা ২৪ ডট কম
২০১৬ সালের ১২ আগষ্ট আজকের এই দিনে নারায়ণগঞ্জের জামতলার “কফিহলিক ক্যাফের” প্রতিষ্ঠা করে তিন স্বপ্নবাজ যুবক। হাটি হাটি পা করে কফিহলিক ক্যাফে ১০ বছর পেরিয়ে আজ ১১ বছরে পদার্পন করছে। মানুষকে স্বাস্থ্যকর, সুস্বাদো ও স্বল্প মূল্যে খাবার খাওয়ানো এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কফিহলিক ক্যাফে পরিচালনা করে আসছে তারা। মোঃ মাকসুদ শাহান, জুনাইদ হোসেন ও সাজিদ আজিজ ক্যাফের এই তিন সত্ত্বাধিকারী তারা সম্পর্কে মামা ভাগিনা। বিপদে আপদে ও সুখে তিন মামা ভাগিনা রয়েছে ১০ টি বছর একসাথে।

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জামতলা ঈদগাহ সংলগ্ন জনপ্রিয় খাদ্যাভিলাষী এই ‘কফিহলিক ক্যাফে প্রতিষ্ঠানটি সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত। সড়কের একেবারে পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে রয়েছে কোল্ড কফি, হট কফি, মমো, নাচস ও পিজা সহ নানা ধরণের মুখরোচক খাবার। বিশেষ করে কফি প্রেমীরা এই ক্যাফেতে বেশী আসে। প্রতিষ্ঠানটির খাবারের রয়েছে যেমন মান তেমনি রয়েছে গ্রাহকদের সাথে তাদের ভাল ব্যবহারের সুনাম। যার কারনে গত ১০ বছরে ছোট্ট একটি দোকান থেকে সফলতার সাথে তৈরি হয়েছে তিনটি প্রতিষ্ঠান। জামতলা ও খানপুরে রয়েছে কফিহলিক ক্যাফে দুটি ব্রাঞ্চ এবং তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান কাবাবি রেস্তোরাঁ ২০২২ সাল থেকে খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে চলছে।
দীর্ঘ এক দশকের এই যাত্রায় কফিহলিক ক্যাফে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। চমৎকার পরিবেশ, উন্নতমানের কফি, সুস্বাদু ও হাইজেনিক সহ খাবারের স্বাদ পরিবেশন করে ক্যাফেটি তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের পছন্দের শীর্ষে রয়েছে।
ক্যাফের সত্ত্বাধিকারীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, “নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসাই আমাদের গত ১০ বছরের পথচলার মূল প্রেরণা। খাবার ও সেবার গুণগত মান ধরে রেখে আমরা আরও বহু বছর এভাবে নারায়ণগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
উপস্থিত গ্রাহকরাও তাঁদের অনুভূতি ব্যক্ত করে জানান, জামতলা ঈদগাহ সংলগ্ন এই রেস্তোরাঁটি বন্ধুদের সাথে আড্ডা কিংবা পরিবারের সাথে মানসম্মত সময় কাটানোর জন্য অন্যতম সেরা এক স্থান। ১০ বছরের সফলতার এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেই তাঁরা প্রত্যাশা প্রকাশ করেন।
