স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জাপার অনুরোধে সাংসদ সেলিম ওসমানের ডাকা আগামীকাল মঙ্গলবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুরোধে এ সংবাদ সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সেলিম ওসমান। মঙ্গলবার বেলা ১১টায় ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
জাতীয় পার্টির নির্বাহী কমিটির অনুমতি পেলে পরে এ সংবাদ সম্মেলন করা হবে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
দুই দিন আগে সেলিম ওসমান জানিয়েছিলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার দিন ‘আসলে কী ঘটেছিল তার তথ্য-প্রমাণ’ হাজির করবেন।
এর আগে গত বৃহস্পতিবারও নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান। সেখানে তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে বলেও সাংসদ দাবি করেন।
ওই দিন তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে বলেও দাবি করেন সেলিম ওসমান।
প্রসঙ্গত, শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা না পেয়ে সরকারি তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে। আর শ্যামল কান্তিকে তার স্বপদে বহাল করা হয়।
শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।