বিজয় বার্তা ২৪ ডট কম
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ ১ মে ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে শ্রমিক সমাবেশ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ।
বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সংগঠক হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সদস্য আঃ ছালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর দাস প্রমূখ।
শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরেও শ্রমিকদের প্রতি আচরন স্বৈরাচারী শেখ হাসিনার আমলের মতোই চলছে। বরং কোন কোন ক্ষেত্রে বশি খারাপ মনে হচ্ছে। এই সরকার গার্মেন্ট শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন কথা রাখছে না। এই সরকার ক্ষমতায় আসার পরেও গুলি করে শ্রমিক হত্যা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে এখন শ্রমিক নেতাদের গ্রেফতার শুরু হয়েছে। নারায়ণগঞ্জে শ্রমিক নেতা সেলিম মাহমুদকে এই কলো আইনে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। অবিলম্বে সেলিম মাহমুদের মুক্তি দাবি করছি।
নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় ন্যূনতম মজুরি ৩০,০০০/- টাকা দিতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী সকল কালো আইন বাতিল করতে হবে। ছাঁটাই নির্যাতন দমন-পিড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।
