বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে বিএনপির সদস্য ফরম তুলে দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার। পঞ্চগড়ে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে সাবেক এই স্পিকারের সদস্য নবায়ন ফরম তুলে দেন নারায়ণগঞ্জ বিএনপির সাবেক সভাপতি। কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পঞ্চগড়ে জেলা বিএনপির এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। অনুষ্ঠানে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাওশাদ জমিরও তৈমূর আলম খন্দকারের হাত থেকে সদস্য ফরম সংগ্রহ করেন।
অনুষ্ঠানে জমির উদ্দিন সরকার বলেন-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী আজ পুরো বাংলাদেশ ব্যাপী চলছে এরই ধারাবাহিকতায় তৈমূর আলম খন্দকার আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার প্রসঙ্গে ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার বলেন, তৈমূর একজন রাজপথের পরীক্ষীত নেতা।
অনুষ্ঠানে তৈমূর আলম খন্দকার বলেন, পঞ্চগড়ের মাটি সবসময় বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। ভবিষ্যতেও ঘাটি থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশিত সকল কর্মসূচী বিগত সময়ের মত রাজপথের সকল কর্মসূচী সফল করতের হবে এবং এই বিনাভোটরে আওয়ামী সরকারকে রাজপথের আন্দলনের মাধ্যমে দাবী আদায় করতে হবে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় র্নিবাহী কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, রীনা পরভীন রীনা, পঞ্চগড় জেলা বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তেতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, শাহাদত হোসেন রনজু প্রমুখ।
নারায়ণগঞ্জের কয়েকজন বিএনপি নেতা কর্মসূচিতে তৈমূর আলমের সফরসঙ্গী হন।
