বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রাথীদের নির্বাচন পরিচালনায় সুষ্ঠতা বজায় রাখার লক্ষে মঙ্গলবার সন্ধা ৬টায় ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের অংশগ্রহণে বন্দর থানা আওয়ামীলীগের সাস্কিৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল মোহাম্মদ সাগরের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূণ কবির মৃধা। মহানগর আওয়ামীলীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী’র সভাপতিত্বে ফয়সাল মোহাম্মদ সাগর ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ জসিমউদ্দিন জসু,নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র ছাত্রী সংসদের সাবেক সদস্য ইউসূফ রহমান বাবু,ওয়াদুদ হোসেন টিটু, যুবলীগ নেতা হাজী মানিক মাহমুদ,মোঃ মিল্লাত হোসেন প্রমূখ। সভায় এম এ রশীদ বলেন,গণতান্ত্রিক দেশ যার যার প্রার্থীর পক্ষে সে সে কাজ করতেই পারে। অন্যের যাত্রা ভঙ্গ করে নিজের পথ সুগম করবেন তা হতে দেয়া হবেনা। আমরা কাউকে কিছু বলবোনা কিন্তু আমাদের আওয়ামীলীগের একজন কর্মীর গায়ে আঁচড় দেয়া হলে কোন ছাড় দেয়া হবেনা। এম এ রশীদ আরো বলেন,আমরা শান্তির পক্ষে,সংঘাতকে আগেও এড়িয়ে চলেছি ভবিষ্যতেও চলবো। জনসমর্থন পেতে হলে প্রতিহিংসার রাজনীতিকে গুডবাই জানাতে হবে। আমরা মাঠে থাকবো নির্বাচন সুষ্ঠ করার জন্য। যারা আওয়ামী পরিবারের সদস্য তাদের সবাইকে জানিয়ে দিবেন আমাদের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে জনগণকে সন্তষ্ট করে। ভোটারদেরকে বুঝাবেন ভাল প্রার্থী যে দলেরই হোকনা কেন সেই প্রার্থী সবার জন্য মঙ্গলজনক,আর খারাপ প্রার্থী সবার জন্যই বিপদজনক।
