বিজয় বার্তা২৪ ডটকমঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব জনপ্রতিনিধি জনগণ থেকে বিচ্ছিন্ন থাকবে তারা ভবিষতে মনোনয়ন পাবেন না। আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারি সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন সভায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। সরকার গঠনের পর এবার প্রথমবারের মত ১১ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়ছে আওয়ামী লীগের সংসদীয় দলের এ সভায়।

