বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বাংলার মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন কারাভোগ করেছেন। এই মহান নেতার ডাকে ১৯৭১ সালে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়েন এবং ৩০ লাখ মানুষের আত্মাহুতি ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং অৎ¯্র রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে ১ হাজার বছর পিছিয়ে দেয়া হয়েছে।
ভিপি বাদল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ হাটছে। পদ্মা সেতু, কর্ণফূলী ট্যানেল, মেট্রোরেল সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কারণে জনগণ ব্যাপকভাবে তার সুফল পাচ্ছে। অথচ তাকেও ১৯ বার হত্যাচেষ্টা চালানো হয়েছে। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। দিনরাত তিনি দেশের কল্যাণের কথা ভাবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ ১ হাজার বছর এগিয়ে যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিনারবাড়ী এলাকায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে বাঙ্গালী জাগ্রত হয়েছিলো। বাঙ্গালী খুঁজে পেয়েছিলো বেঁচে থাকার দিশা। তার জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতোনা। তাই এই মহান নেতার জন্ম শত বার্ষিকী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশেষভাবে উদযাপন করার প্রত্যাশা ব্যক্ত করছি।
বন্দর উপজেলা আ’লীগ নেতা হাজী মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক জব্বর আহমেদের সার্বিক সহযোগিতায় এবং মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাইজুদ্দিন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ইয়াকুব মিয়া, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পনির, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, বন্দর উপজেলা আওয়ামী লীগ নেতা রোমান হোসাইন ও হাজী আবু সাঈদ, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এডভোকেট জাহাঙ্গির আলম, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি মেজবাহ উদ্দিন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিঃ সহ-সভাপতি লুৎফর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাব্বার আহমেদ, ধামগড় ইউনিয়ন যুবলীগ নেতা মইনুল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

