বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন,জনগনের ভোটে নির্বাচিত হয়েছি বলে জনগনের কাছে আমার দায়বদ্ধতা বেশী। তাই প্রতি শুক্রবার আমি এলাকা ভিত্তিক বসে সমস্যা শুনে সমাধান করবো।
শুক্রবার(২২ ডিসেম্বর ) বিকালে জিমখানা মাঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত স্বচ্চতা,জবাবদিহিতা ও জনগনের অংশগ্রহন নিশ্চিতকরনের লক্ষ্যে জাইকার অর্থায়নে চলমান সিটি গর্ভানেন্স প্রকল্প ( সিজিপি) এর আওতায় ১৭ নং ওয়ার্ডের উন্মুক্ত আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,নাসিকের ২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৭ নং ওয়ার্ড ডিজিটাল ওয়ার্ড হবে। আমার ১ বছরের শাসনামলে সাড়ে ৯ কোটি টাকার উন্নয়নমুলক কাজ হয়েছে এবং চলমান আছে।
১৭ নং ওয়ার্ডের বিভিন্ন লোকের দাবী ধাওয়া প্রসঙ্গে বাবু বলেন, মোল্লা বাড়ির রাস্তার সমস্যা, খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সরু রাস্তা প্রশস্তকরন সহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এছাড়াও সিটির কর্মকর্তারা জানান ৯ নং ওয়াডে ২৪ একর জমি অধিগ্রহন করার প্রক্রিয়া চলছে। সিটির ময়লা ফেলা হবে ঐ ময়লা হতে যেন বিদ্যুৎ উৎপাদন করা যায়। বিদ্যুৎ মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যান কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, সহকারী উপ প্রকৌশলী নাজমুল হক, জহিরুল আলম বাজার কর্মকর্তা, মোঃ সুলতান, মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, মোঃ রোকনউদ্দিন, মোঃ মাইনুদ্দিন মিয়া প্রমুখ।
কাউন্সিলর বাবু মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ার উচ্চারন করে বলেন, মাদকের বিরুদ্ধে ছাড় নয়।কাল থেকে মাদক নির্মূলে আমার ছেলেদের হাতে হকিস্টিক হাতে থাকবে।
গত ১ বছরের আব্দুর করিম বাবু তার শাসনামলে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ৯ টি সমরসেট কল স্থাপন, ১৬ টি ট্রান্সফার স্থাপন, ৪৮ টি বিদ্যুৎতের খুটি স্থাপন, ৬০ টি পানির ট্যাংক স্থাপন, ১২০ টি এলইডি বাল্ব স্থাপন, শিক্ষাখাতে বিভিন্ন প্রতিষ্ঠানে ১২ লাখ টাকা অনুদান প্রদান, পাইকপাড়া কবর স্থানের বাউন্ডারী দেয়াল নির্মান, বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা করন, চিকিৎসা খাতে ১ লাখ টাকা ব্যয় করা সহ বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি জন সম্মুখে তুলে ধরেন।
