বিজয় বার্তা২৪ ডটকমঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ নিহত রফিকুল আলম আবুর লাশ তার চাচার কাছে হস্তান্তর করার পর আবার ফিরিয়ে নিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবুর চাচা ইয়াসিন আলী তার লাশ গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণ পর তা আবার ফিরিয়ে নেয়া হয়।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘আবুর মা-বাবা কেউ না আসায় চাচাকে লাশ দেওয়া নিরাপদ মনে করিনি। তাই লাশ আবার ফিরিয়ে আনা হয়েছে।’ এখন লাশ মর্গে রয়েছে বলে জানান তিনি।গতকাল দুপুরে শিবগঞ্জের ওই বাড়ি থেকে আবুসহ চারজনের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে সন্ধ্যায় লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়।এই চার ‘জঙ্গি’ আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় বলে জানায় পুলিশ। তাদের মধ্যে তিনজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় চেনার উপায় নেই। তবে আবুর লাশ ক্ষতবিক্ষত না হওয়ায় তাকে চেনা গেছে।শিবগঞ্জ উপজেলার চাচরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে রফিকুল আলম আবু।শিবগঞ্জের ওই ‘জঙ্গি আস্তানা’র বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চাচরা গ্রামে তার বাবা-মা থাকেন। শুক্রবার দুপুরে আবুর ছোট ভাইয়ের স্ত্রী জানান, তারা আবুর লাশ নেবেন না
