বিজয় বার্তা ২৪ ডট কম
ভালোবাসার শহর নারায়ণগঞ্জ জেলার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপ এবং নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম’র যৌথ উদ্যেগে অসহায় ও সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের সাথে নিয়ে কেক কেটে এবং চকলেট বিতরন করে উদযাপন করা হয়। সোমবার বিকেলে শহরের চাষারা রেলওয়ে প্লাটফর্মে এই উদযাপন করা হয় ।
এ বিষয়ে নারায়ণগঞ্জস্থানের এডমিন আরিফিন রওশন হৃদয় বলেন, “আজকের দিনেই নারায়ণগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আমরা প্রতি বছর ‘নারায়ণগঞ্জ ডে’ হিসেবে উৎযাপন করি। আমরা এই দিনটা পথশিশুদের সঙ্গে কাটাই। কারণ ওদেরও আনন্দ উৎসব করার অধিকার রয়েছে। এবং নারায়ণগঞ্জটা ওদেরও। আমরা চাই সকলেই এই দিনটিকে উৎযাপন করুক। এডমিন অভিজিত সাহা বলেন,দুঃখের বিষয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউ এ দিনটি উদযাপন করেননা।আবেদন রাখছি জেলা প্রশাসন এর প্রতি যেন এ দিনটি উদযাপন করা হয়।
নারায়ণগঞ্জস্থান গ্রুপ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডমিন আরেফিন রওশন রিদয় , অভিজিত সাহা, রিজওয়ান আমিন , মডারেটর সাইদ সানি , বিরাজ পাল চৌধুরী , মাহফুজ নয়ন, সনিয়া আক্তার । এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রুপের শুভাকাঙ্ক্ষী কবির হাসান হাসিব , রাফায়েদ , হাফিজ , সিয়াম , আলিফ , রাফি নিলয় ও বাপ্পি । এছাড়া নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা অভিজিত সাহা , অপু রায়হান , সভাপতি মেহেরাব হোসেন অপু , সিনিয়র সহ সভাপতি – শাহরিয়ার শুভ , যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম তৌকির , অর্থ সম্পাদক -সামসুর রহমান , প্রচার মেহেদী হাসান , সহ প্রচার সম্পাদক – নাহিদ , এছাড়া আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য তারেক রহমান , সোহাগ সাদমান , রমজান ভূইয়া প্রমূখ।
উল্লেখ্য, ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা কিনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।[২] কালেক্টরেটের প্রারম্ভিক দলিল-দস্তাবেজে নারায়ণগঞ্জের নাম উল্লেখ পাওয়া যায়।

