বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিকে ফুলের শুভেচ্ছা দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সহ-সাধারন সম্পাদক মৌমিতা নূর, সহ-সাধারন সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা,দপ্তর সম্পাদক শেখ সাদী এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ কমিটির যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্দিরগঞ্জের সংগঠক আব্দুল আহাদ ও সোহাগ।
সাক্ষাৎকারে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন নারায়ণগঞ্জে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ,বিদ্যমান হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন ও নারায়নগঞ্জের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সর্বদা শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে এবং জুলাই অভ্যুত্থানে নারায়নগঞ্জে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনে কাজ করবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন। পরিশেষে নবনির্বাচিত প্রতিনিধিদের তিনি শুভেচ্ছা জানান।

