বিজয় বার্তা ২৪ ডট কম
ছাত্রলীগ হলো সোনার মানুষ গড়ার সংগঠন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই । আর সেই সোনার মানুষ হলো বাংলাদেশ ছাত্রলীগ বললেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি ।
শনিবার (৬ জানুয়ারি ) সকাল এগারোটার দিকে ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রার পূর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা গুলো বলেন ।
সানি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন একটি সু শৃঙ্খলা ছাত্র নেতৃত্বের জন্য । যে নেতৃত্ব বাংলাদেশের প্রতিটি প্রাকৃতিক ও মানসিক বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের মাঝে মাথা উচুঁ করে দাঁড়াবে। বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। সেই ছাত্রলীগের ইতিহাস বঙ্গবন্ধু করে দিয়েছিলেন । ৫২ এর ভাষা, ৬৯ এর ছয় দফা ও ৭১ এর মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলনে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করেছিল । ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আত্মহতি হয়েছিল। তাদের এই আত্মহতির বিনিময়ে আমাদের এই স্বাধীনতা । আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব ছাত্রলীগের নেতাদেরকে । তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে শান্তির বার্তা নিয়ে এগিয়ে ও শিক্ষা অঙ্গনে মনোবিকাশ গড়ে তোলাতে ছাত্রলীগকে আহ্বান জানাই ।
সানি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশকে একটি মধ্যে আয়ের দেশে উন্নত আয়ের দেশে রূপান্তরিত করতে নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান নেতৃত্বে নারায়ণগঞ্জ ছাত্রলীগের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নৌকার জয়যুক্ত করবো। বঙ্গবন্ধুর স্বপ্ন একটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি মুজিবের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাবো ।
পরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তির পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হয় । পরে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মীদের নিয়ে ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি ঢাকা নারায়ণগঞ্জ রোড় হয়ে ফতুল্লা পঞ্চবট্টি মোড় গিয়ে সমাপ্ত হয়। এর আগে প্রতিটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে ঈদগাহ ময়দানে এসে জড়ো হয় ।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এড. মোঃ আলী আকবর, মাহবুবুর রহমান বাবু, আরিফ হোসেন, মো. রাজু,মিনহাজুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম রঞ্জু, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, গন্ত্রগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্তিয়াক আল কাফি, আইন বিষয়ক সম্পাদক সুজন প্রধান, দপ্তর সম্পাদক নাজিম মৃধা, কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সজীব রায় অভি, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মো. ফাহিম, হাসিব, রূপগঞ্জ থানা ছাত্রলীগ নেতা মোঃ আওলাদ হোসেন, ফয়সাল আলম, শেখ ফরিদ মাসুম, রিয়াদ, হাসান, আব্দুল্লাহ প্রমুখ ।



