বিজয় বার্তা ২৪ ডট কম
মন্ত্রিপরিষদ কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে দোকান, মার্কেট শপিংমল আগামী ২৫ এপ্রিল খোলার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ দুুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির আওতাধীন সকল মার্কেট পরিচালনা কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ চেম্বারে এক মতবিনিময় সভা নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, নাজমুল আলম, এহসানুল হক নিপু, সোহেল আক্তার সোহান, শাহাদাত হোসেন সাজনু, জাকারিয়া ওয়াহিদ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক মোহাম্মদ আরিফ আলম দিপু, দেওভোগ পোশাক প্রস্তুতকারক সমিতির বাবুল দেওয়ান, দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাজী হাছান ঈমাম, সমবায় মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ফ্রেন্ডস মার্কেট নজরুল ইসলাম খান, আব্দুল সাদিক মিনার সভাপতি বেইলী টাওয়ার মার্কেট, জুলকার কারমেল সাধারণ সম্পাদক জামান টাওয়ার, মোহম্মদ সাগর সভাপতি হক প্লাজা, মোহাম্মদ নিজাম উদ্দিন, ইয়াহিয়া আলম উচ্ছাস, এম এম শাহীন, শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী নেত্রিবৃন্দ দোকান খোলার সরকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ও বিগত এক বছরে ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তা পুষিয়ে নেওয়ার জন্য দোকান খোলার সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানান। সভায় সকল দোকান ও মার্কেটের ব্যবসায়ীরা অঙ্গিকার করেন যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে তারা দোকান, মার্কেট পরিচালনা করবেন। করোনার এই ভয়াবহতা প্রতিরোধে জীবন ও জীবিকার সমন্বয়ে আগামী দিনগুলো সুন্দভাবে অতিবাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি এর সভাপতি আগামীকাল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট সভায় উথ্যাপিত সমস্যাগুলো তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন।

