বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কোকের বোতল দিয়ে তোফাজ্জল নামে এক বৃদ্ধকে বুকে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন তপু (৫৫) খানপুর বৌ বাজার রেললাইন এলাকার বাসিন্দা। সে মৃত মোসলেম চৌকিদারের ছেলে।
নিহতের ছেলে সাকিব ও রাকিব জানান, আমার বাবা নিহত তোফাজ্জল বিভিন্ন দোকানে কোমল পানীয় স্লাপাই করেন থাকেন। আজ বেলা ১২ টায় চাষাঢ়া বালুরমাঠ এলাকায় কোলাকোলা পানীয় দিতে যায়। এসময় রডের দোকানের কর্মচারী শাহজাহান ও সুমন তার কাছে একটি কোকাকোলা চায়। তিনি কোকাকোলাটি ছুড়ে দিতে গেলে সুমনের শরীরে আঘাত লাগে। এসময় সুমন ক্ষীপ্ত হয়ে আমার বাবাকে কোকাকোলার বোতল পেটে জোরে একধীকবার আঘাত করলে আমার বাবা অচেতন হয়ে পড়ে যায়। ওইসময় স্থানীয় জনগন আমার বাবাকে খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় শাহজাহান নামে একজনকে আটক করা হযেছে। সুমন পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
