বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল এ্যাপোলো ক্লিনিকের অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন। বুধবার বিকেলে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ্যাপোলো হাসপাতালের অপারেশন থিয়েটার রুমে অক্সিজেন সিলিন্ডার লাগাতে গিয়ে এ বিস্ফোরনটি হয়। দগ্ধরা হল – রাজীব ও হৃদয় তারা দুজনই ক্লিনিকের ওয়ার্ড বয়। এসময় দগ্ধদের মধ্যে রাজীবকে গুরুত্বর অবস্থায় শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
ক্লিনিকের ম্যানেজার আফজাল হোসেন জানান, ক্লিনিকে একজন গুরুত্ব রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের মিটার সেট করছিলেন দু’জন। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে দু’জনই দগ্ধ হয় তাদের উদ্ধার করে একজনকে ক্লিনিকেই চিকিৎসা দেওয়া হয়। অপর জনকে গুরুত্বর অবস্থায় শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান বলেন, ক্লিনিকে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

