বিজয় বার্তা ২৪ ডট কম
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একে এম অয়ন ওসমান পক্ষে কোরআান খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের চাষাঢ়া বাালুরমাঠ এলাকায় শামীম হোসেন ও শামীম রানার বন্ধু মহলের উদ্যোগে এই কোরআান খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহাগর ছাত্রলীগের সহ সভাপতি শুভ রায়, মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শহীদ রেজা সায়েম, পিয়াস, তোফা, অভি সহ অন্যান্যরা।

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। এসময় অসুস্থ অয়ন ওসমান ও তার পরিবারের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

