BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

চাঁদের আলোর ভাইরাল হওয়া ভিডিও’র যুবক উল্টো বিচার চাইলেন, ব্যখ্যা দিলেন পরিচালক

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ৭, ২০২৩
in ফাউ নিউজ
0
চাঁদের আলোর ভাইরাল হওয়া ভিডিও’র যুবক উল্টো বিচার চাইলেন, ব্যখ্যা দিলেন পরিচালক
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় চাঁদের আলো নামে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসক কেন্দ্রে যুবককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তিভোগি যুবক সহ প্রতিষ্ঠানের পরিচালক আক্তারুজ্জামান পাটোয়ারী। তবে ভিডিও তে ভাইরাল হওয়া ভুক্তভোগি যুবক তাসফির আহমেদ নিলয় উল্টো সম্মান ক্ষুন্ন করার অভিযোগ করে বিচার দাবি করেছেন। এমনকি প্রতিষ্ঠানের পরিচালককে মামা হিসেবে সম্মোধন করে উল্টো তারা ঘটনার দিন অপরাধ করেছেন বলে জানিয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পাগলা দক্ষিন নয়ামাটি এলাকায় চাঁদের আলো নামে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভুক্তভোগি সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে চাঁদের আলো মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক আক্তারুজ্জামান পাটোয়ারী বলেন, ‘আমরা ২০২১ সালে এই প্রতিষ্ঠানের লাইসেন্স পেয়েছি। এই সময়ে আমরা সুনামের সাথে কার্য সম্পন্ন করে আসছি। আমরা এখানে মানব সেবা করতে বসেছি। তবে আমাকে নিয়ে তিন দিন যাবত বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। নানা ভাবে হয়রানি করছে। এই হয়রানির হাত থেকে বাঁচার জন্য ঘটনার ভিকটিমদের নিয়ে আমি সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম। এবং এই হয়রানি ও সম্মান ক্ষুন্ন হওয়ার বিচার দাবি করছি। আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ভিডিও ভাইরায় হয়েছে সেই ভিডিও তে থাকা ভিকটিম আমার ভাগিনা নিলয় আমার পাশে বসে আছে। ভিডিও টি আজ থেকে প্রায় তিন মাস আগের ধারণ করা। ওই সময় আমার ভাগনে তাসফির আহমেদ নিলয় এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সে সময় নিলয় সহ আরও দুইজন সহ তিন জনের একটি গ্রুপিং হয়। তারা আমার এই প্রতিষ্ঠানের স্টোর রুমের দেওয়াল পুতা দিয়ে ভেঙে পালাতে চেয়েছিল। যদি তারা পালিয়ে যেত তাহলে আমি তার অভিভাবকদের কাছে কি জবাব দিতাম। তাছাড়া আমার ভাগনের বাবা-মা দুবাই বসবাস করে আসছে। সে হিসেবে আমি ছাড়া তাকে শাসন করার আর কেউ নেই। সে কারণে ভাগনের অভিভাবক হিসেবে আমি তাকে শাসন করেছি। তার বিচার করেছি। তবে এ নিয়ে যদি আমার ভাগনের কোন অভিযোগ থাকতো তাহলে আপনারা আমাকে শাস্তি দিতে পারতেন। সুতরাং একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ভিডিও ধারণ করে ভাইরাল করা হয়েছে এবং সংবাদ প্রকাশিত হয়েছে।

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন লোক নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তারা মূলত আমার বিরোধীতা করছে। তাদের মধ্যে অনেকে এক সময় আমার এখান কাজ করেছে, দায়িত্ব পালন করেছে। তারা এক সময় আমার জায়গা দখল করতে চেয়েছে। তার অংশ হিসেবে তারা দুই বছর যাবত ষড়যন্ত্র করছে। আর সেই দিনের ভিডিও পেয়ে তারা সুযোগ কাজে লাগিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে ও গণমাধ্যমে প্রকাশ করেছে। এতে করে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে।

ভুক্তভোগি তাসফির আহমেদ নিলয় দাবি করেন ভাইরাল হওয়া ভিডিও তে তিনি ছিলেন। নিয়ল বলেন, ঘটনার দিন আমরা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সে মোতাবেক পুতা দিয়ে দেওয়াল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। এই বিষয়টি মামা টের পেয়ে যান। পরে তিনি অন্য সবাইকে কিছু বলেনি, তবে আমাকে শাসন করেছেন। তিনি তো আমার আত্মীয় যে কারণে তিনি আমাকে অনেক কিছু বলতে পারেন। এই ঘটনার আরও প্রায় তিন মাস আগের। আমি এখান থেকে রিলিজ পেয়েছি এক মাস আগে। তবে তিন মাস আগের ভিডিও নিয়ে এখন কেন প্রচার করা হচ্ছে, সংবাদ প্রকাশিত হচ্ছে ? তাছাড়া আগামী এক মাস পরে আমি দেশের বাহিরে চলে যাবো। এমতাবস্থায় আমার ও আমার পরিবার সদস্যদের সম্মান ক্ষুন্ন হচ্ছে। মূলত এই সেন্টারের বিরুদ্ধে শত্রু তৈরি হয়েছে। তারা এ ধরনের কাজ করাচ্ছে। আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি।

আরেক ভুক্তভোগি হৃদয় বলেন, এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখানে আমি যতদিন ছিলাম, কাউকে কখনো মারধর করতে দেখিনি। তবে ঘটনার দিন আমরা তিন জন পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে সেই মোতাবেক চেষ্টা করেছি। আমরা এটা অপরাধ করেছি। ওই দিন তিন তলা থেকে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। যাইহোক এখানে থাকাকালীন সময়ে আমাদের অভিভাবক চেয়ারম্যান স্যার। তিনি সেই অধিকারের জায়গা থেকে আমাদের শাসন করেছেন। আর আমরাও এই ঘটনার প্রতিবাদ করিনি কিংবা কোন অভিযোগ তুলিনি। তাহলে এটা নিয়ে কেন এতো প্রশ্ন উঠছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভবন মালিক, প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ চিকিৎসা নিতে আসা যুবকদের অভিভাবকরা।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পাগলার দক্ষিন নয়ামাটি এলাকায় অবস্থিত‘ চাঁদের আলো’ নামের মাদক নিরাময় ও পূর্ণ নির্বাসন কেন্দ্র এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে

দেশি-বিদেশি শক্তি বাংলাদেশকে নিচু করতে ষড়যন্ত্র করছে-শামীম ওসমান

আগে

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু’দেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে

আগে
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু’দেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু’দেশের কল্যাণে কাজ করতে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.