বিজয় বার্তা ২৪ ডট কম
করোনায় কর্মহীন অসহায় ৬০০ শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করেছে পাগলা কোস্টগার্ড। মেঘনা নদীর চরাঅঞ্চল এলাকার মানুষকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও পাগলা কোস্টগার্ডের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গজারিয়ার মেঘনা নদীর চরাঅঞ্চল ইস্পহানি চর,ভাটিবলাকি ও চর বলাকি এলাকয় ২ শতাধিক পরিবারের মাঝে চাল আটা লবন ছোলা বুট ও ডাল সহ নিত্য সামগ্রী ও প্রয়োজনীয় পণ্য দেয়া হয়। এর আগে চাঁদপুরের রাজরাজেশ^র, হাইমচর বাংলাবাজার ও মুন্সিগঞ্জের মেদেনী মন্ডল ও কান্দিপাড়া এলাকার সহ মোট ৬ শতাধিক মানুষকে ত্রান দেয়া হয়।

