বিজয় বার্তা ২৪ ডট কম
মানুষ মানুষের জন্য এই স্লোগানে প্রয়াত আওয়ামীলীগ নেতা নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের স্মরণে চতুর্থ দফায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
সোমবার ( ২৫ ডিসেম্বর ) বিকেলে শহরের নগর খাঁনপুর ব্র্যাঞ রোড এলাকায় ক্যান্টিন বন্ধুমহলের উদ্যোগে ও খাঁনপুর পোলস্টার ক্লাবের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন শহর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু। ক্যান্টিন বন্ধুমহলের সকল সদস্যদের নিজস্ব অর্থায়নে ৩২৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি ।
খানপুর পোলষ্টার ক্লাবের সভাপতি লোকমান আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম কবিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান চুন্নু, জেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান ভাষানী, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির, লোকমান হোসেন, আরোও উপস্থিত ছিলেন, রিয়েল, রোমান, স্বপন, মনির, হোসেন, দ্বীপ, বাবু, দূর্জয়, পরশ, নির্জন প্রমুখ ।
এ সময় প্রয়াত গোলাম সারোয়ারের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, গোলাম সারোয়ার দল ও সাধারণ মানুষদের ভালোবাসতেন । তিনি দলের কর্মীদের যেমন ভালোবাসেন তেমনি সাধারণ মানুষদের কেও ভালোবাসতেন । গোলাম সারোয়ার সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের কে সাহায্য করতেন । তিনি কখনো নিজের জন্য কিছু করেনি । সবাই এই প্রয়াত নেতার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যে তাকে বেহেস্ত নসিব করে ।
