বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপো ইউনিট শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকায় এ পরিচিতি সভার আয়োজন করা হয়। এসময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃদন্দগণ।
জানা যায়, গোদনাইল পদ্মা ডিপো শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর (নাসিক) মনোয়ারা বেগম, পেট্রোলপাম্প ট্যাংকলরি ওনার্স ইউনিটি পদ্মা শাখার সভাপতি আলহাজ¦ আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ফজলুল হক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, সাধরাণ সম্পাদক আব্দুল আজিজসহ অনেকে। পরিচিতি সভা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে বেশ কিছু দাবী উত্থাপন করেন নতুন এই কমিটির সদস্যবৃন্দরা। এর মধ্যে মূল দাবী ছিল ট্যাংকলরি শ্রমিকদের ন্যায্য মজুরী নির্ধারণ করা। এছাড়াও রাস্তায় সার্জেন্টদের হয়রানি মুলক মামলা থেকে রক্ষ্যা পাওার জন্য যথাযথ বেবস্থা নেওয়ার দাবীও জানানো হয়। এসময় ট্যাংকলরি শ্রমিকদের ন্যায্য মজুরী নির্ধারণের দাবী জানিয়ে নতুন কমিটির কয়েকজন সদস্য বলেন, ট্যাংক লরীর শ্রমিকরা প্রচন্ড পরিশ্রম করেন। জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে থাকি। দেশের ক্রান্তিকালেও আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। বিগত সময়ে যখন বিএনপির ডাকা কর্মসূচির সময়ে জ¦ালাও পোড়ায় হয়েছে সেই সময়েও এই ট্যাংকলরির শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে দেশের বিভিন্ন যায়গায় জ¦ালানি সরবরাহ করেছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের ন্যায্য কোন মজুরী নির্ধারণ করা হয় নাই। তাই আমরা আজ এখানে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবী জানাচ্ছি যেনো আমাদের ন্যায্য মজুরী নিধারণ করা হয়।
