বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরহ বাঙ্গালী জাতি যখন স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই বর্বরোচিত গণহত্যা চালিয়ে বহু মানুষকে হত্যা করে।
শনিবার বাদ আছর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৫ শে মার্চ ৭১ গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, মূলত তারা চেয়েছিল বাঙ্গালি জাতি যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। তার জন্যই পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বর্বরোচিত গণহত্যা চালায়। এতে করে তারা মনে করছিল আমরা ভিতু হয়ে যাবে। কিন্তু না বাঙ্গালি জাতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা জজ কোর্ট পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আইয়ুব আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ১৪ নং ওয়াড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল হোসেন সহ অনেকেই।

