বিজয় বার্তা ২৪ ডট কম
একটি অধুনিক-নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্য নিয়ে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ এপ্রিল) নগরীর বিবাহ ঘর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী কাউন্সিলের মধ্য দিয়ে নতুন এই কমিটি নির্বাচিত হয়। দলের সাবেক আহŸায়ক তরিকুল সুজন সমন্বয়কারী ও সাবেক সদস্য সচিব অঞ্জন দাস নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২ দিন ব্যাপী ১ম জেলা সম্মেলন সমাপ্ত হলো।
কমিটির মধ্যে রফিকুল বাপ্পি-সাংগঠনিক সম্পাদক, রাকিবুল হাসান দিপু- অর্থ সম্পাদক, পপি রাণী সরকার-দপ্তর সম্পাদক, জাহিদুল আলম আল জাহিদ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, মশিউর রহমান রিচার্ড- রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক, রাইসুল রাব্বি- তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাউসার হামিদ, আওলাদ হোসেন, নাজমা বেগম ও মাহমুদ কলি হারুন। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩ টি সদস্য পদ খালি রাখা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা এই সম্মেলন এর মধ্যে দিয়ে চেয়েছি এমন একটি রাজনৈতিক নেতৃত্বকে সামনে নিয়ে আসতে যাদের কাছে মানুষের দাবিই হবে প্রধান দাবি। যারা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে জীবন উৎসর্গ করবে। আমরা অতীতেও বলেছি ,এখনও বলছি গণসংহতি আন্দোলনন একটি আধুনিক-নিরাপদ নগরী গড়ার লক্ষ্য নিয়ে সম্মেলন সম্পন্ন করেছে । আমরা নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, এটি শুধুমাত্র দলীয় সম্মেলন নয়, নারায়ণগঞ্জবাসীর সম্মেলন। আমরা চাই আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জ সকল দূর্নাম দূরে ঠেলে একটি আধুনিক, নিরাপদ শহর হিসেবে পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত হবে।
এসময় তিনি সম্মেলনে সহায়তার জন্য নারায়ণগঞ্জের প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
জেলার নব নির্বাচিত নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস বলেন, শীতলক্ষ্যা দূষিত হয়ে মরে যাচ্ছে, চাল-ডাল তেলের দাম আকাশচুম্বী হচ্ছে, সাধারন মানুষ খেতে পারছে না। ঘর থেকে বের হয়ে শিশু মরছে, কিশোর মরছে, তরুনীরা ধর্ষিত হচ্ছে এটা আধুনিক নিরাপদ নারায়ণগঞ্জ নগরীর লক্ষণ নয়। এই জেলা যে শ্রমিকের ঘামের উপর দাঁড়িয়ে সবচেয়ে ধনী জেলায় পরিণত হলো সেই শ্রমিকরা তাদের পরিবার নিয়ে দুঃসহ জীবন অতিবাহিত করছে। আমরা গণসংহতি আন্দোলন এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিশ্রæতি দিচ্ছি আগামীতে এই জেলার শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি এই জেলাকে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লড়াই চালিয়ে যাবো।
