বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ঠা জানুয়ারি ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের নারায়ণগঞ্জে জয়ের ব্যাপারে আশ্বস্ত করে বলেন শিক্ষিত সমাজে আমাদের প্রার্থীরা পরাজয় করলে সেটা হবে অনেক লজ্জাজনক বিষয়। তাই আমাদের আপ্রাণভাবে চেষ্টা করতে হবে তাদেরকে জয়ী করার জন্য। জয়ের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো। আমরা সকলেই পরিচিত রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট বন্ধু-বান্ধবদের কাছে পরিষদের জন্য ভোট প্রার্থনা করবো। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের অনেক রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। অতীতের সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই অতীতের ন্যায় এবারও নারায়ণগঞ্জে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে।
নারায়গঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. খোকন সাহা, পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহমুদা মালা, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, অ্যাড. মো. হাবিব আল মুজাহিদ পলুসহ গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা।

