বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, খায়রুল হক এদেশের সর্বনাশ করেছে। তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেই সরকার ব্যবস্থাকে তয়দশ সংশোধনীর বাতিল করেছে । আমরা এই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবি জানাচ্ছি। অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বুধবার দুপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক বিচারপতি খায়রুল হকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, সাবেক বিচারপতি খায়রুল হকের কোন লজ্জা নাই। একটি দেশের সাবেক প্রধান বিচারপতি হয়ে সে আইন কমিশনের মতো ছোট পদে অধিষ্ঠিত হয়েছে। এমন আর কি কোন থানার ওসি সে অবসরে গিয়ে সে আবার হাবিলদার পদে নিয়োগ পেয়েছেন। আমরা বলতে চাই খায়রুল হক হাবিলদার পর্যায়ে পৌঁছেছেন। সুতরাং খায়রুল হক হাবিলদারের মত লাভ জনক পদে অধিষ্ঠিত হয়েছে । এই লাভ জনক পদে বসে বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা আপনার মুখে মানায় না।
তিনি বলেন, বর্তমান সরকার এদেশের অবস্থা এমন এক পর্যায়ে নিয়ে গেছে দেশে কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই কোন আইনের শাসন নাই । জনগণের মৌলিক অধিকার নাই। এই সরকার আইন কে মান্য করে না । আওয়ামী সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় থাকা অবস্থায় এক মন্ত্রীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাঠি মিছিল করেছিল। পরিবর্তী সময়ে সেই মন্ত্রীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের দরজায় লাথি মারা হয়েছিল । বর্তমান সরকারের সময়ে অনিয়ম, অন্যায়, অবিচারের বিষয় গুলো তুলে ধরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে সাত সদস্যের বিচারপতিদের মতামতের ভিত্তিতে যে রায় দিয়েছেন সেই রায় এদেশের জনগণ মেনে নিয়েছেন । কিন্তু বর্তমান অবৈধ ভোটার বিহীন সরকারের এমপি ও মন্ত্রীরা যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা এই রায় ও প্রধান বিচারপতির বিরুদ্ধে মিথ্যা চার করছে। আইন অঙ্গন কে বিভিন্ন সময়ে বক্তব্যে দিয়ে কলঙ্কিত করছে । এই সরকারের এমপি ও মন্ত্রীদের সাথে যুক্ত হয়েছে সাবেক বিচারপতি খায়রুল হক । তিনি নিজেই এর আগে রায় দিয়েছিল কোন বিচারপতি অবসরে গেলে সরকারের কোন লাভ জনক পদে অধিষ্ঠিত হতে পারবে না । তিনি নিজেই আইন ভঙ্গ করেছেন । তাই তাকে বিচারের মুখোমুখি হতে হবে । আর যে সকল সরকারের এমপি ও মন্ত্রীরা এই রায়ের বিরুদ্ধে কটাক্ষ করেছে তাদেরকে গ্রেফতার ও বিচারের দাবি করছি ।
জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এড. আজিজুল হক হান্ডু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন , সংগঠনের সহ সভাপতি এড. জাকির হোসেন, এড. আক্তার হোসেন, এড. মশিউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, এড. রফিক আহমেদ, এড. আনিছ মোল্লা, এড. রিয়াজুল ইসলাম, এড. আলম চান, এড. জাহাঙ্গীর আলম, এড. রাসেল সহ অনেকেই।
এর আগে সাবেক বিচারপতি খায়রুল হকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল বের করে।
