বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরের মজলুম মিলনায়তনে এই গণ-অনশন কর্মসূচি পালন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, আইনমন্ত্রী ফৌজদারি আইনের যে ব্যাখ্যা দিয়েছেন, তার চেয়ে বড় ব্যাখ্যা হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সবচেয়ে বড় আদালত হলো আপল বিভাগ। হাইকোর্টের উপরে আপিল বিভাগ। সেই আপিল বিভাগ যদি কোনো রায় দেন, সেই রায়ও সংবিধানের ১৪৫ অনুচ্ছেদ অনুযায়ী তা পুনর্বিবেচনা করা যায়। সেটা সংবিধানেই বলা আছে। আর ফৌজদারি ৪০১ ধারা পুনর্বিবেচনা করতে পারবে না? সরকার এত নিঃস্ব হয়ে পড়েছে, এটা আইন বলে না। সরকার মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে। সরকার তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এজন্য এই মন্ত্রীরা ভারসাম্যহীন কথাবার্তা বলেন।
এ সময় তিনি আরো বলেন, নেতাকর্মীদের অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান করেন। তিনি আরো বলেন সরকার বেগম খালেদা জিয়া অসুস্থ্য হয়ে পড়েছেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। এই সরকার তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার অনুমতি দিচ্ছেনা। আমরা এর তীব্র নিন্ধা প্রতিবাদ জানাই।
এই গণঅনশনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রিয়াদ মোহাম্মাদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুমা বেগম সহ অন্যান্যরা।

