বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন রোজেল, পান্না মোল্লা, যুব বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু শাহাদাৎ সায়েম, মহিলা দল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলাদল এর আহবায়ক নুরুন নাহার বেগম, ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা যুবদল এর সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সহ নেতৃবৃন্দ।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সমগ্র দেশ আজ অন্ধকার কারাগারে বন্দী, জনগণের বাক স্বাধীনতা নাই, গনতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার সুযোগ নাই, দুর্নীতি আর দুঃশাসনে দেশের অর্থনীতি আজ পঙ্গুপ্রায়, দ্রব্যমূল্যে বৃদ্ধি পেতে পেতে আজ সাধারনের নাগালের বাহিরে চলে গেছে। জনগন আজ এই অচল অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। আর এই মুক্তি এনে দিতে পারে জনগনের নেত্রী, গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। সরকারকে বলছি আপনারা অন্যায়ভাবে আর খালেদা জিয়াকে বন্দী করে রাখবেন না। উনাকে মুক্তি দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে একটি গনতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন, জনগনের ভোটের নির্বাচন দিন।
সভাপতির বক্তব্যে খন্দকার আবু জাফর প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বলেন, একসময় আপনি ও বেগম খালেদা জিয়া দুইজনেই অন্যায়ভাবে বন্দী ছিলেন, সেই কথা স্বরন করে আপনি বেগম খালেদা জিয়াকে আর অন্যায়ভাবে মিথ্যা অযুহাত দিয়ে বন্দী করে রাখবেন না। রাজনীতিকে আর কুলষিত করবেন না। রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আনুন। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম হীরা, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ যুব বিষয়ক সম্পাদক একরামুল কবির মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, শিশু কিশোর বিষয়ক সম্পাদক শাখাওয়াত মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য সম্পাদক কবির হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ শিল্প বিষয়ক সম্পাদক মোমেন খান সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন, সকল থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠন এর নেতৃবৃন্দ।

