বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেলে ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এসময় মোহাম্মদ আলী বলেন, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে গেলে সেখান থেকে সুস্থ হয়ে আসলে উনাকে আমাদের দেশের জন্য প্রয়োজন আছে। উনার মতো ভালো নেত্রী আর হবে কি না জানি না। উনি সুস্থ হয়ে আসলে এদেশের মঙ্গল ছাড়া অন্য কিছু হবে না। এসময় মোহাম্মদ আলী বলেন, তারেক জিয়া আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী। আমরা তার নেতৃত্ব ছাড়া কিছু বুঝি না। আমারা সকলে মিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেন।
