বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মসজিদে দোয়া কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মসজিদে এই দোয়া মাহফিল পালন করেন নেতৃবৃন্দ।
এসময় বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এড. সরকার হুমায়ন কবির ও সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

