বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ডের খানপুর বৌ বাজারে এলইডি লাইটের উদ্বোধন করেন কাউন্সিলর শওকত হাশেম শকু।
শনিবার সন্ধ্যায় এলাকার সকল শ্রেনীর মানুষদের নিয়ে সেলিম ওসমানের অনুদানে এই এলইডি লাইড উদ্বোধন করা হয়।
উদ্বোধনের এক পর্যায়ে শওকত হাশেম শকুর এসকল উন্নয়ন কর্মকান্ড দেখে মুগ্ধ হয়ে খানপুর এলাকাবাসী আবারও কাউন্সিলর হিসিবে দেখতে চায় বলে শ্লোগান দেয়।
এর আগে সেলিম ওসমানের অনুদানে ও কাউন্সিলর শকুর উদ্যোগে উত্তর চাষাঢ়া ,খানপুর হাসপাতাল রোড সহ ১২ নং ওয়ার্ডের সকল জায়গায় এলইডি লাইট ও ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করা হয়।

