বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নগরীর খানপুরে আল হেরা জেনারেল হাসপাতালে মোস্তাকিম নামে এক শিশুর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১০ ফেব্রুয়ারী) সকালে নাসিকের ১২ নং ওয়ার্ডের খানপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই হাসাপাতলে শিশুটিকে টনশিলের অপারেশনের সময় ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু হয় বলে দাবি করেন নিহতের বাবা রমজান।
নিহত মোস্তাকিম (৮) নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।
নিহত শিশুর বাবা রমজান আলী জানান, শনিবার খানপুর এলাকায় আল-হেরা নামে জেনারেল হাসাপাতালে টনশিল সমস্যা নিয়ে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। আব্দুল্লাহ আল মামুন নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটির টনশিল অপারেশন করানো হয়। অপারেশন শেষে হলে আমরা হাসপাতালে এসে ওটিরুমে দেখি ছেলেকে রাখা হয়েছে। তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোন সাড়া শব্দ করছিলনা। এসময় হাসপাতালে কোন চিকিৎসক, নার্স কাউকে আমরা খুঁজে পাইনি তারা পালিয়ে যায়।
হাসপাতাল ও চিকিৎসকের অবহেলায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি পরিবারের।
মালিকপক্ষে কবির হোসন জানান, শিশু অপারেশন পর বাবা তার বাচ্চাকে জুস ও কেক খাওনোর পর থেকেই সমস্যা দেখা দেয়। তবে ডাক্তারের চিকিৎসা ভুল ছিল না।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো.শাহাদাৎ বলেন, নিহতের স্বজনদের অভিযোগে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। স্বজনরা শিশুটির লাশ নিয়ে গেছে। তারা যদি থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নারাযণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান বলেন, আল হেরা জেনারেল হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ নেই। এই হাসপাতালে একজন ডাক্তারের চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।

