বিজয় বার্তা ২৪ ডট কম
আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ হযরত খাঁজা মাইনুদ্দিন চিশতি (রাঃ) এর ১২ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১টায় নগরীর খানপুর বাসস্ট্যান্ডে জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-৩৮১০) এর খানপুর শাখা কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দিনব্যাপী কোরআনখানী শেষে দুপুরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইসলামী কাফেলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোহিবুল্লাহ।
খানপুর শাখা কমিটির সভাপতি মোঃ মামুন খানের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং খাঁজা মাইনুদ্দিন চিশতি (রাঃ) এর আশেকান ও গণমানুষের নেতা এবং সংগঠনের বর্তমান উপদেষ্টা আজমেরী ওসমানের দির্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, জাপা নেতা নূর মোহাম্মদ, খানপুর শাখা কমিটির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন ঝুনু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন (কালু), মোঃ শাহআলম সহ আশেকান ও ভক্তবৃন্দগণ।
