বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সাংবাদিকের কোরআন-এ হাফেজ পুত্রকে মানুষের মতো মানুষ হয়ে পিতা-মতার মুখ উজ্জল করার পরামর্শ দিলেন নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমান। শনিবার সকালে ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় হাজী শাহাজাদী মাদ্রাসা ও বাইতুল তাহের আলী মসজিদ ভবনের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে অংশগ্রহণের প্রাক্কালে ওই মাদ্রাসার কোরআন-এ হাফেজ ছাত্র তথা দৈনিক ভোরের কথা পত্রিকার ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পী’র মেজো পুত্র মহিউদ্দিন আহমেদ জিলানী ফুল দিয়ে বরণ করার সময় তিনি এ অভিব্যাক্তি প্রকাশ করেন। সাংসদ সেলিম ওসমান মাহমুদনগরের কেএন সেন রোড হতে এলেমে শিক্ষার্থী জিলানীর কাঁধে হাত রেখে হেঁটে অনুষ্ঠানস্থলে যান। পরিশেষে তিনি মহিউদ্দিন আহমেদ জিলানীর উজ্জল ভবিষ্যত ও দীর্ঘায়ূ কামনা করেন। সাংসদ সেলিম ওসমানের শিশুদের প্রতি আন্তরিকতা দেখে উপস্থিত লোকজন তাকে শিশুতোষ এমপি আখ্যা দেন।
