বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের মাটি ও মানুষের জন্য জিয়া পরিবারের ত্যাগ চির স্মরনীয় হয়ে থাকবে। জিয়া পরিবারের উপর যে পরিমান নির্যাতন হয়েছে এই নির্যাতন বিশ্বে কোন রাজনৈতিক পরিবারের উপর হয় নি। তাই এই ত্যাগকে বুকে ধারন করে আমরা শোককে শক্তিতে পরিনত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে অবৈধ সরকারের দুঃশাসনের কবল থেকে মুক্ত করব ইনশাল্লাহ। অবরুদ্ধ গণতন্ত্র মুক্তির মধ্য দিয়েই এই আন্দোলনে আরাফাত রহমান সহ সকল শহীদের আত্মা শান্তি পাবে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ০৩ টায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ, নেওয়াজ বিতরন কর্মসূচি পালন কালে নগর বিএনপির সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক এটিএম কামাল এসকল কথা বলেন।
শহরের বি.বি. রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আবুল আল ইউসুফ খান টিপু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ সভাপতি আবুল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মৎসজীবী দল ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি ইব্রাহিম সরদার, মহানগর যুবদল নেতা ডাঃ মঞ্জুরুল আলম মুসা, মহানগর ছাত্র দলের মাকিদ মোস্তাকিম শিপলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নূর ইসলাম নূরু, আব্দুর রাজ্জাক, রজ্জব আলী, আব্দুল মান্নান প্রমুখ।
এদিকে নগর বিএনপি ও আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের আহ্বানে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করে ২০ দলীয় জোট, জেলা ও নগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীরা ।
