বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল মেরামত, সংস্কার ও সৌন্দর্য বর্ধন কাজের জন্য জেলা প্রশাসনকে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
রোববার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইনের কাছে এ চেক হস্তান্তর করেন চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর।
চেক হস্তান্তর অনুষ্ঠানে চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে উপস্থিত ছিলেন পরিচালক সোহেল আক্তার, রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং আব্দুল্লাহ আল-মামুন।
চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ অনুদান দেওয়া হয়েছে, যাতে আসন্ন ঈদে মুসল্লিরা নিরাপদ, সুপরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সর্বদা নগরবাসীর কল্যাণে পাশে থেকেছে, সেই ধারাবাহিকতায় এবারও কর্পোরেট সোসিয়াল রেসপন্সিবিলিটি হিসেবে নারায়ণগঞ্জ চেম্বার এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দেয়াল মেরামত সহ বিভিন্ন সংস্কার ও ঈদগাহের সৌন্দর্য বর্ধন কাজের জন্য অনুদান করা হয়েছে, যাতে আসন্ন ঈদের জামাতে মুসল্লিরা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদের নামাজ আদায় করতে পারেন।
নারায়ণগঞ্জ চেম্বার ভবিষ্যতেও ব্যবসায়-বাণিজ্য, শিল্প সম্পসারণ ও ব্যবসায়ীদের জন্য সেবা কার্যক্রম সহ এ ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ডে অব্যাহত ভূমিকা রাখবে বলে জানান চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।

