বিজয় বার্তা ২৪ ডট কম
কুতুবপুর ইউপির চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর ছেলে নাজিব মাহমুদ স্বপ্নীলের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে বিজয় মিছিলটি কুতুবপুরের
দেলাপাড়া থেকে শুরু হয়ে চিতাশাল নয়ামাটি হয়ে দেলপাড়া চেয়ারম্যান বাড়ি পর্যন্ত শেষ হয়েছে। এসময় কুতুবপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন মিছিলটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগেস সহ সভাপতি সাইদুল হাসান আকাশ, ছাত্রলীগ নেতা সজিব, আলামিন জুয়েল, রিয়েল, শান্ত, রাব্বি, সোহান, ইয়াসিন সহ কুতুবপুর ইউপির যুব সমাজ ও ছাত্র সমাজ উপস্থিত ছিলেন।

