বিজয় বার্তা ২৪ ডট কম
জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেম্বার অব কমার্সের পরিচালক একে এম অয়ন ওসমানের পক্ষ থেকে কিডনীজনিত রোগে আক্রান্ত নাজমুলকে চিকিৎসা সেবায় নগদ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফতুল্লার নবীনগর এলাকার শহীদ মিয়ার ছেলে নাজমুলের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রমূখ।
নাজমুল তার প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিন যাবৎ কিডনী জনিত রোগে ভুগছি। আমার নিয়মিত ডাইলিস করাতে হয়। জনাব অয়ন ওসমান আমার চিকিৎসা সহযোগীতায় এগিয়ে এসেছেন। আমি তার জন্য এবং তার পরিবারের সবার জন্য আল্লাহ এর নিকট দোয়া প্রার্থনা করছি।

