বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা উপজেলার কাশীপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজ কাইল্যা মাসুম গংদের বিরুদ্ধে ভূমি মালিক মো. আমিন ও মো. মামুনকে চাঁদার দাবিতে প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
কাশীপুর হাটখোলা সরদার বাড়ি সংলগ্ন (সি.এস-১৩, এস.এ-১২, আর.এস-১৯০ নং খতিয়ান ভুক্ত, সি.এস ও এস.এ-২, আর. এস-৫৩৪ ও ৫৩৫ নং দাগের মোট ৩৯ শতাংশের কাতে ১৫.৭৮ শতাংশ) জায়াগাটি ওয়ারিশ ও আমমোক্তা বলে মালিক মো. মামুন গং ও মো আমিন। মামলা সূত্র মতে, তাদের জায়গাটি জোরপূর্বক দখল করার পায়তাড়া করে আসছে কাইল্যা মাছুম গংরা। এই জায়গা বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে কাশীপুরের মো কাশেমের পুত্র কাইল্যা মাছুম গংরা। ভয়ভীতি প্রদর্শন করে সম্পত্তির গেইটে তালা মেরে দেয় তারা। পরে জায়াগার মালিকগন ঘটনাস্থলে গেলে তাদের গালিগালাজ ্ও মারধর করে প্রাননাশের হুমকি দেয় কাইল্যা মাছুম গংরা। তারা বলে “১০ লাখ টাকা চাঁদা না দিলে এই জায়াগা কারো কাছে বিক্রি করতে ও গেইটের তালা খুলতে দিবো না। তোরা এখান থেকে চলে যা বলে ভূমি মালিকদের মারধর করে এবং প্রানে মেরে ফেলবো বলে হুমকি দেয়।” এমনতাবস্থায় নিরাপত্তাহীনতায় ভূমি মালকিরা ফতুল্লা মডেল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের আদালত থেকে মামলা করতে বলে। পরে ভূমি মালিক জেলা আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার পিটিশন নং ১৭১/১৭। মামলার আসামীরা হলেন, হাটখোলা সরদার বাড়ীর কাশেম মিয়ার ছেলে মো. মাছুম ওরফে কাইল্যা মাছুম (৪৫), ফরাজীকান্দা এলাকার মৃত. আলাউদ্দিন সরদারের ছেলে মো. সাইফুল ইসলাম রনি (৪০), হাটখোলা সরদার বাড়ির আঃ রব এর ছেলে বাছেদ আলী (৪০)। পরে আদালত ফতুল্লা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। কিন্তু অদৃশ্য কারনে পুলিশ এখনো প্রতিবেদনটি দাখিল করছেন না। যার কারনে
চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভোগছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কবে আদালত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। রেকর্ড দেখে পরে আপনাকে জানাবো।
ভুক্তভোগী মো. মামুন বলেন, ওয়ারিশ ও আমমোক্তাবলে এই জায়গাটির মালিক ও মো.আমিন। বর্তমানে আমি ও আমার পরিবার চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভোগছি। আমাদের জায়গাটি আমরা একজনের কাছে বিক্রি করতে চাইলে কাইল্যা মাছুম গংরা আমাদের সম্পত্তির গেইটে তালা মেরে দেয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। চাঁদাবাজদের হাত থেকে রক্ষার্থে এ বিষয়ে আমি জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ভুক্তভোগী মো. আমিন জানান, আমি আমমোক্তা দলিল করে ১৫.৭৫ শতাংশ জায়গা মামুন গংদের কাছ থেকে ক্রয় করি। এই জায়গাটি আমি এবং মামুন গংরা বিক্রি করতে গেলে কাইল্যা মাছুম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মারধর করে। আমাদের সম্পত্তির গেইটে তালা মেরে দেয়। কাইল্যা মাছুম আমাদের কাছে এই জায়গার জন্য ১০ লাখ টাকা চাঁদা চায়। না হলে জায়গাটি বিক্রি করতে পারবো না বলে হুমকি দেয়। আর বেশী বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে আমি জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
মো. মাছুম ওরফে কাইল্যা মাছুমের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ০১৯৭২৮৯১০৫০ নাম্বারে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

