বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কালী বাজারে র্যাব-১১ এর অভিযানে প্রচুর পরিমান নকল সিগারেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যায় সদর মডেল থানাধীন কালী বাজার সাকিনস্থ এম চাঁন মার্কেট এর মোহাম্মদিয়া ষ্টোর এর ভিতর অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যাবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদেশ্যে অবস্থান করছে জানতে পরে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রচুর পরিমান নকল সিগারেটসহ মোঃ সাকিবুল ইসলাম (২০)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে বিভিন্ন ব্যান্ডের ৯৬,০৬০ পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত নকল সিগারেট ব্যবসার সাথে জড়িত আসামী নকল সিগারেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও নকল দ্রব্যের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

