বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজলের রোগমুক্তি কামনায় সোমবার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাদ আছর ইউনিয়নের ২নং মাধবাপাশাস্থ স্বনামধন্য বিদ্যাপীঠ খোরশেদুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ে এবং ৫টি মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। খোরশেদুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রধাণের অংশগ্রহণে দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাব-এডিটর ফোরামের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,চুনাভূড়া এলাকার সমাজ সেবক পিয়ার মোহাম্মদ ওসমানী,সমাজ সেবক দেওয়ান মোঃ সালাহউদ্দিন,মোঃ জাকির হোসেন,বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ দিদার হোসেন,সহকারি শিক্ষক মোঃ সালাম,মোঃ আসাদুজ্জামান,গোলজার হোসেন,মোঃ শামীম,মোঃঃ খালেদ,নিপা আক্তার,লাভলী আক্তার,মোঃ রমজান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন ২নং মাধপপাশা জামে মসজিদের পেশ ইমাম মাও

